ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
২৩ মাস পর সেই চট্রগ্রামেই ভাঙল সেঞ্চুরির অপেক্ষা
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের মাঠ যেন আবারও হাসল নাজমুল হোসেন শান্তর দিকে। দীর্ঘ প্রায় ২৩ মাস পর সাগরিকার মাঠে ওয়ানডে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। তার দারুণ ইনিংসের ওপর ভর করে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৬৫ রান।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট হাতে শুরু থেকেই ছিলেন শান্ত। দলের দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ায় মাত্র তৃতীয় ওভারেই তাকে নামতে হয়। শুরুতে ধীরস্থিরভাবে ইনিংস গড়ে তোলেন তিনি, পরে ধীরে ধীরে রানের গতি বাড়িয়ে নিজের ইনিংসকে বড় করেন।
শান্তর সঙ্গে চতুর্থ উইকেটে লিটন কুমার দাস গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দুজনে মিলে ১৬০ রানের জুটিতে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান। লিটন ৭৬ রান করে বিদায় নিলেও নিজের মনোযোগ ধরে রাখেন শান্ত এবং তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে শতক।
এই সংস্করণে শান্তর আগের সেঞ্চুরিটিও এসেছিল চট্টগ্রামের একই মাঠে। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছিলেন ১২২ রান। এরপর দীর্ঘ সময় সেঞ্চুরিহীন থাকার পর অবশেষে নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই অপেক্ষার অবসান হলো তার ব্যাটে।
৫০ রান করতে তিনি খেলেন ৭০ বল, তবে পরের অর্ধশতকে ছিলেন আরও আক্রমণাত্মক। শেষ পর্যন্ত জেডেন লেনক্সের বলে বড় শট খেলতে গিয়ে সীমানায় ক্যাচ দেন শান্ত। সাজঘরে ফেরার আগে ১১৯ বলে ১০৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি