ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আশুগঞ্জ সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহ শুরু হবে: জ্বালানি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষিখাতকে গুরুত্ব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, আগামী ১ মে থেকে এ কারখানায় গ্যাস দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে দেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক ও শিল্প খাতে সরবরাহ ব্যাহত হচ্ছে। বর্তমানে উৎপাদন সচল রাখতে সীমিত পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সময়ে গ্যাস অনুসন্ধানে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। ভবিষ্যতে দেশীয় গ্যাস অনুসন্ধান সফল হলে আবাসিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে এবং চাপ সমস্যাও সমাধান করা যাবে।
জ্বালানি মন্ত্রী আরও অভিযোগ করে বলেন, অতীতে এই খাতকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছে এবং বিপুল বকেয়া রেখে যাওয়া হয়েছে। বর্তমান সরকার দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো পুনরায় অনুসন্ধান ও পরিত্যক্ত কূপ থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে চাহিদা পূরণের চেষ্টা করছে।
এ সময় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে গ্যাস অনুসন্ধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং বাপেক্সকেও শক্তিশালী করা হয়নি। তবে তিনি জানান, তিতাস গ্যাস ক্ষেত্রের বিভিন্ন কূপ থেকে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস উৎপাদন হচ্ছে এবং নতুন একটি গভীর কূপ খনন চলছে, যা জাতীয় গ্রিডে অতিরিক্ত গ্যাস যোগ করবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ না থাকায় এটি দীর্ঘদিন বন্ধ রয়েছে, যা কৃষি খাতে প্রভাব ফেলছে।
জবাবে মন্ত্রী জানান, দেশের কৃষির স্বার্থ বিবেচনায় রেখে আশুগঞ্জ সার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস সরবরাহ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এতে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়তে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি