ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
১০ বছর পর তনু হ'ত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর এই প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে এই মামলার অন্যতম সন্দেহভাজন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে হাজির করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআই সূত্র জানায়, বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেন মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম। গত ৬ এপ্রিল এই মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি আদালতে তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রসম্যাচ করার অনুমতি চেয়েছিলেন। আদালতের অনুমতির পরই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হলো।
তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ পর্যন্ত এই মামলার ৮০টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে এবং চারটি সংস্থার মোট সাতজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
খবর পেয়ে তনুর বাবা ইয়ার হোসেন, মা ও ছোট ভাই রুবেল হোসেন সন্ধ্যায় কুমিল্লা আদালতে উপস্থিত হন। ইয়ার হোসেন বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমি জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্তে দৃশ্যত কোনো অগ্রগতি না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের