ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
বদলে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার ধরণ
ডুয়া ডেস্ক: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে। এতে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী জানিয়েছেন, এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।
বর্তমানে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। তবে অনেকেই মনে করেন, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব নয় এবং কিছু মেধাবী শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষা থেকে বাদ পড়ে যান। তারা মনে করেন, দক্ষ এবং মানবিক চিকিৎসক তৈরির জন্য এই পদ্ধতিতে সংস্কার আনা প্রয়োজন।
এছাড়া এমসিকিউ পরীক্ষার মাধ্যমে একজনের মানবিক দিক যাচাই করা সম্ভব নয়, যা একজন চিকিৎসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিচ্ছুদের মানবিকতা মূল্যায়ন করা হতে পারে।
ডা. সারোয়ার বারী আরও বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা আয়োজন করে, এতে মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতানুযায়ী, এমবিবিএস ভর্তি পরীক্ষায়ও এমসিকিউ এর পাশাপাশি লিখিত পরীক্ষা চালু করা যেতে পারে। যদি আগামী শিক্ষাবর্ষে এটি সম্ভব না হয় তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর হতে পারে।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ১০৪টি মেডিকেল কলেজ রয়েছে এবং প্রতি বছর ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী এমবিবিএস পড়ার সুযোগ পায়। এই ভর্তি প্রক্রিয়ার আওতায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ভবিষ্যতে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও যুক্ত হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ