ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মবাজারে শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, মাঠপর্যায়ে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে শিক্ষাখাত আরও কার্যকর হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে মনোযোগ দিতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে আত্মনির্ভর হতে পারে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে দক্ষতা উন্নয়নকে শিক্ষার অন্যতম ভিশন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মূল লক্ষ্য হলো শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা। ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় কর্মকর্তারা মাঠপর্যায়ের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার