ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
হয়রানিমুক্ত বিচার নিশ্চিতে মাইলফলক হবে ‘ই-বেইল বন্ড’: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ন্যায়বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইলফলক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, "আমরা শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। বিচার ব্যবস্থা হবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ।"
সোমবার বগুড়া জেলা আদালতে সাতটি জেলায় ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জেলাগুলো হলো বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া।
প্রধানমন্ত্রী বলেন, "ন্যায়বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ই-বেইল বন্ড ব্যবস্থায় একজন বিচারক জামিন আদেশ যাচাই করে সরাসরি অনলাইনে কারা প্রশাসনে পাঠাবেন। এর ফলে জামিন পাওয়ার পর কারামুক্তিতে অহেতুক বিলম্ব ও হয়রানির অবসান ঘটবে।" তিনি আরও জানান, ভবিষ্যতে এই সিস্টেমকে পুলিশের সিডিএমএস এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "গায়েবি মামলা, ভুয়া ওয়ারেন্ট এবং ভিন্নমতের মানুষদের হয়রানির যে অপসংস্কৃতি ছিল, তা উৎপাটন করা হবে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়ারেন্ট রিকল ও রিলিজ অর্ডারের কাজ সম্পন্ন হলে পুলিশি হয়রানি বন্ধ হবে। আদালত হবে ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল, যা মব ভায়োলেন্স প্রতিরোধেও সহায়ক হবে।"
নিজের ১৮ মাসের কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "জেলখানায় প্রায় ৩০ শতাংশ মানুষ আছে যারা কেবল অর্থের অভাবে ভালো আইনজীবী নিয়োগ করতে পারছে না এবং বিনা বিচারে জেল খাটছে।" তিনি আইনমন্ত্রীকে নির্দেশ দেন যেন এই নিরপরাধ ও দরিদ্র বন্দিদের আইনি সহায়তা দিয়ে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। তিনি ভবন নির্মাণে ১৫ লাখ টাকা, গ্রন্থাগারের জন্য ৩ লাখ টাকা এবং মসজিদ নির্মাণে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী ভুঁইয়া, প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং স্থানীয় সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে