ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদ বাস্তবায়নসহ প্রতিশ্রুতিগুলো পূরণই বিএনপির অঙ্গীকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নসহ প্রতিশ্রুতিগুলো পূরণ করাই এখন দলের অঙ্গীকার। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্বও দিয়েছে। সেই প্রতিশ্রুতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দেশে মানুষের বাকস্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং ভোটাধিকার হরণ করা হয়েছিল। বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধারের চেষ্টা চালিয়েছে।
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে গণআন্দোলন সৃষ্টি হয় এবং সেই আন্দোলনের ফলে স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জনগণ আবার তাদের ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরে পেয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিগত সময়ে উন্নয়নের নামে মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি ও অর্থপাচার হয়েছে, যা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত