ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জনগণের দাবিতেই তেলের দাম বেড়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: জনগণের চাহিদার প্রতিফলন হিসেবেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাস খাতে কোনো সিন্ডিকেট যাতে সক্রিয় হতে না পারে, তা নিশ্চিত করবে সরকার।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জনগণের কাছ থেকে দাবি আসার পরই সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, এটি মূলত জনদাবির প্রতিফলন।
তিনি আরও বলেন, গুমের সঙ্গে জড়িত অনেকেই দেশ ছাড়তে পারেনি। তাদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না এমন প্রশ্ন তুলে তিনি দাবি করেন, অপরাধীদের রিমান্ডে নিলে গুম হওয়া বিএনপি নেতাদের খোঁজ পাওয়া যেতে পারে।
গুমসংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত আইনে কিছু ঘাটতি রয়েছে। সেগুলো সংশোধনের মাধ্যমে আরও কার্যকর আইন প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে গুমের মতো ঘটনা আর না ঘটে এবং আইন মানবতার পক্ষে কাজ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি