ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জনপ্রিয় সাত স্কলারশিপ
পার্থ হক: উন্নত শিক্ষাব্যবস্থা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং বহুমুখী স্কলারশিপ সুবিধার কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। মানবিক, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষার সুযোগ থাকায় প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় সাতটি স্কলারশিপ নিচে তুলে ধরা হলো
১. ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম জনপ্রিয় এই স্কলারশিপের আওতায় ১৫৫টি দেশের প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পান।
সুযোগ-সুবিধা: টিউশন ফি, বিমান ভাড়া, বাসস্থান, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমাসহ সকল খরচ প্রদান করা হয়।
২. জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপ
উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত স্নাতকোত্তর প্রোগ্রাম। নির্দিষ্ট পার্টনার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যায়।
সুযোগ-সুবিধা: টিউশন ফি, বিমান ভাড়া, বাসস্থান, উপবৃত্তি ও স্বাস্থ্যবিমা প্রদান করা হয়।
৩. রোটারি পিস ফেলোশিপ
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য একটি সম্মানজনক ফুল-ফান্ডেড স্কলারশিপ।
সুযোগ-সুবিধা: টিউশন ফি, ভ্রমণ, বাসস্থান ও স্বাস্থ্যবিমা অন্তর্ভুক্ত।
৪. হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ
হার্ভার্ড বিজনেস স্কুলের এমবিএ প্রোগ্রামে আংশিক অর্থায়িত স্কলারশিপ। বোস্তানি ফাউন্ডেশনের মাধ্যমে প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা: প্রায় ৭৫% টিউশন ফি, থাকা-খাওয়া, ভ্রমণ ও ইন্টার্নশিপ সুবিধা।
৫. নাইট-হেনেসি স্কলারশিপ
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডির জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ।
সুযোগ-সুবিধা: টিউশন, ভ্রমণ, বাসস্থান, উপবৃত্তি ও স্বাস্থ্যবিমা।
৬. মিয়ামি বিশ্ববিদ্যালয় স্ট্যাম্প স্কলারশিপ
স্নাতক পর্যায়ে অধ্যয়নের জন্য মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ।
সুযোগ-সুবিধা: টিউশন ফি, ল্যাপটপ, বাসস্থান, উপবৃত্তি ও গবেষণা ভাতা।
৭. বিল গেটস স্কলারশিপ
যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের জন্য নির্ধারিত একটি স্কলারশিপ প্রোগ্রাম।
সুযোগ-সুবিধা: টিউশন ফি, বাসস্থানসহ সব প্রয়োজনীয় ব্যয় বহন করা হয়।
এগুলো ছাড়াও যুক্তরাষ্ট্রে আরও অনেক আন্তর্জাতিক স্কলারশিপ রয়েছে, যা যোগ্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত