ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হজের বিমান ভাড়া বেশি নিলেই আইনি ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজের বিমান ভাড়া সরকার-নির্ধারিত ১ লাখ ৪৭ হাজার টাকার বেশি নেওয়া হলে এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, এবার কোনো এজেন্সি এক হাজারের কম হজযাত্রী পাঠাতে পারবে না এবং আগামী বছর থেকে হজ এজেন্সিগুলোকে অনুমোদন পেতে হলে ন্যূনতম ২০০০ হজযাত্রী পাঠাতে হবে।
এছাড়াও কোনো এজেন্সি যদি হজযাত্রীদের জন্য অগ্রিম টিকিট বুকিং করতে চায় তবে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে তা করতে হবে এবং এই বুকিং তিন দিনের বেশি ব্লক করে রাখা যাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি