ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে তুরস্কের সাবানসি বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে তুরস্ক দিন দিন অন্যতম জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে। আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণাবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর কারণে দেশটি উচ্চশিক্ষার আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে তুরস্কের সাবানসি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৬।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সাবানসি বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত। আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার মান বজায় রাখায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে স্বীকৃতি অর্জন করেছে। এখানে তিনটি প্রধান অনুষদ এবং একটি ভাষা স্কুল রয়েছে। অনুষদগুলো হলো প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সাবানসি বিজনেস স্কুল। পাশাপাশি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য আলাদা ভাষা স্কুলও পরিচালিত হয়।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি কভার
মাসিক উপবৃত্তি
বিনামূল্যে আবাসন সুবিধা
গবেষণা ভাতা
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
সাবানসি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রোগ্রামে আবেদন করতে হবে
আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিতওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক