ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রশ্নের পুনরাবৃত্তি নিয়ে যা বললেন উপাচার্য
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। প্রশ্ন পুনরাবৃত্তি নিয়ে যে বিষয়টা ঘটেছে তা দেখার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞদের সমন্বয়ে যে কমিটি কাজ করে তারা পুরো সপ্তাহ ধরে এ সমস্যা সমাধানে কাজ করছে। কীভাবে পরীক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে বিষয়টি সমাধান করা হয়, তা নিয়ে সমন্বয় কমিটি কাজ করছে। আজকালের মধ্যে তাদের থেকে পূর্ণ বিবৃতি পাওয়া যাবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) কার্জন হলের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
উপাচার্য অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তীব্র প্রতিযোগিতামূলক পরিক্ষা হওয়ায় বেশির ভাগ পরিক্ষার্থী অকৃতকার্য হবে।আমরা যেন তাদের তিরস্কার না করি এবং মনে কষ্ট না দিই।এমন পরিক্ষাগুলো অংশগ্রহণ করলে আত্মবিশ্বাস বাড়ে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার একটি সেটের প্রশ্নে অসঙ্গতি দেখা যায়। সেট-বি এর প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে দেখা যায়, এই বিভাগের ১২টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ