ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি উপাচার্য
‘আমরা যেন অকৃতকার্য শিক্ষার্থীদের তিরস্কার না করি’
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের স্নাতক (আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরিক্ষা শুরু হয়ে এবং ১২টা ৩০ মিনিটে শেষ হয়।
এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। কার্জন হলের পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘এ' ইউনিটে ১,৪৬,৮১১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ঢাকাসহ সারা দেশে আটটি বিভাগীয় শহরে এ বিশাল আয়োজন। প্রতিটি আসনের জন্য প্রায় ৭৮ জন পরিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।’
অভিভাবকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘এবারের পরীক্ষা তীব্র প্রতিযোগিতামূলক হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী অকৃতকার্য হবেন। আমরা যেন তাদের তিরস্কার না করি এবং মনে কষ্ট না দিই।’
ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার প্রশ্নে অসংগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলে, ‘পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাই পুনরায় পরীক্ষা নেওয়া হবে না।’ পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেই আমাদের গঠিত কমিটি আজকালের মধ্যেই বিবৃতি দিবে বলেও জানান তিনি।
জানা গেছে, আজকের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ১,৪৬,৮১১ জন। এর মধ্যে ১,৩৮,৮৪৮ জন বিজ্ঞান শাখার, ৭,০৯০ জন মানবিক শাখার এবং ৮৭৩ জন ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।
ঢাকা ও ঢাকার বাইরের ৭টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, পরীক্ষার্থীর সংখ্যা ৮২,৩১২ জন এবং বাকি বিভাগীয় শহরগুলোর মধ্যে ৬৪,৪৯৯ জন।
এ বছর বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১,৮৯৬টি, এর মধ্যে ১,৮২০টি আসন বিজ্ঞান শাখার, ৫১টি আসন মানবিক শাখার এবং ২৫টি আসন ব্যবসায় শিক্ষা শাখার জন্য বরাদ্দ করা হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর অনুপাত ৭৭ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)