ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নবনিযুক্ত উপ-উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদে একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদ নিয়োগ পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অধ্যাপক ড. আবদুস সালাম একজন কৃতি শিক্ষক এবং গবেষক। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন, তার প্রতিফলন উপ-উপাচার্যের নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রেও দেখা যাবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর মেধা ও নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে আমরা সবসময়ই আমাদের প্রিয় বিদ্যাপীঠের মঙ্গল ও উন্নয়নে পাশে আছি। অধ্যাপক ড. আবদুস সালামের এই নতুন পথচলায় আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।
উল্লেখ্য, সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. আবদুস সালামকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর বিধান অনুযায়ী সাময়িকভাবে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিবৃতির শেষে নেতৃদ্বয় অধ্যাপক ড. আবদুস সালামের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান