ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভর্তি পরীক্ষা অংশ নিলেন পঞ্চাশোর্ধ তাওহিদুর
ডুয়া নিউজ : শিক্ষার যে কোন বয়স নেই, সেটাই যেন প্রমাণ করলেন নওগাঁর মো. তাওহিদুর রহমান তাকু। ৫০ বছর বয়সে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের চতুর্থ তলার মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেন তিনি।
পরীক্ষা শুরুর আগে তাওহিদুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তীব্র বাসনা নিয়েই একের পর এক ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করে যাচ্ছি। আমি আমার চেষ্টা অব্যাহত রাখব।"
তকু আরও বলেন, "আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি এবং তারপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কাটাতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪/১৫ সালের দিকে আমি মোটামুটি সুস্থ হলে আবার পড়াশোনা শুরু করি। ২০১৬ সালে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু পরে তা সম্ভব হয়নি। তবে ২০১৯ সাল থেকে আবার পড়াশোনা শুরু করি। আমি নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে ভর্তি পরীক্ষার কাগজগুলো তুলেছি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছি।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আজ (১৫ ফেব্রুয়ারি) কলা অনুষদে এ রকমের একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আমি শুনেছি। তিনি গতকালও পরীক্ষা দিয়েছেন। তার এ চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কোনো অনিয়মের আশ্রয় নিয়েছেন নাকি তা আমরা খতিয়ে দেখব।
জানা গেছে, তাওহিদুর রহমান তাকু এনায়েতপুর দাখিল মাদরাসা থেকে দাখিল ও গইরা তেঁতুলদিয়া দাখিল মাদরাসা নঁওগা থেকে আলিম পাস করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ