ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিএনপি যুগোপযোগী ও জবাবদিহিমূলক আইন চায়: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাষ্ট্রীয় আইন কাঠামোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক করতে কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই দলটি বিভিন্ন আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা হলো—বিএনপি এগুলোকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে চায়। তিনি আরও জানান, এসব ক্ষেত্রে কোনো অস্পষ্টতা রাখা হয়নি এবং প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু পাস হয়েছে, ১৩টি সংশোধিত আকারে পাস করা হয়েছে, ৭টি রহিতকরণ হেফাজতবিল আকারে পাস হয়েছে এবং ১৬টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়নি। সব মিলিয়ে ৯১টি বিলের মাধ্যমে ১১০টি আইন পাস করা হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, মানবাধিকার কমিশনের কার্যক্রমে তদন্তের সময়সীমা নির্ধারণ, জরিমানা বা ক্ষতিপূরণ কাঠামো এবং মামলার প্রক্রিয়া নির্ধারণে কিছু বিষয় এখনো স্পষ্ট নয়, যা পরবর্তী পর্যায়ে আরও পরিমার্জন করা হবে। তিনি জানান, এক-এগারোর সময়ের তুলনায় বর্তমান সময়ে আইন প্রণয়ন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং অধিকাংশ অধ্যাদেশ ইতোমধ্যে আইনে রূপান্তর করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান