ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেন, বাহিনীর প্রতিটি সদস্যকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ ও জনগণের প্রতি অটল প্রতিশ্রুতি রাখতে হবে।
রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা এবং জনগণের আস্থা অটুট রাখা সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব। কর্ম, সততা, শপথ ও ত্যাগের মাধ্যমে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা রাজনৈতিক দলের সম্পত্তি নয়; এটি একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক। তাই রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের আস্থাই বাহিনীর পথচলার মূল ভিত্তি হওয়া উচিত।
পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনায় সেনাবাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়েছিল এবং পরবর্তী সময়ে বিভিন্নভাবে বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার সেনাবাহিনীর আধুনিকায়নের কথা উল্লেখ করে বলেন, তখন যে দেশপ্রেম ও দৃঢ় মনোবল গড়ে উঠেছিল, তা ধরে রাখা জরুরি। একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের সময় এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী শুধু যুদ্ধকালীন নয়, দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা বিশ্বব্যাপী স্বীকৃত।
তিনি আশা প্রকাশ করেন, এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, যাদের প্রতি দেশের জনগণের আস্থা থাকবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও যারা সম্মান অর্জন করবে। এজন্য পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখতে কোনো ধরনের আপস করা যাবে না বলেও তিনি জোর দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা