ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের উদ্দেশে যাত্রার সময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে অবস্থানকালে তার মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি দেখা দিলে উপস্থিত লোকজন তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিয়ে যান।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দিনের সরকারি সফরে সকালে ঢাকাগামী একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। এরপর ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
এর আগে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের নির্ধারিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা বিমানযাত্রা ঝুঁকিপূর্ণ বলে মত দেন।
পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হবে। ইতোমধ্যে ঢাকাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা দিয়েছে। পৌঁছানোর পর তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত