ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মরিশাস সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
স্থানীয় সময় শুক্রবার মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগর সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বহুপাক্ষিক সহযোগিতা নানা চাপের মুখে পড়েছে। তাই এ পরিস্থিতিতে সম্মিলিত উদ্যোগ বা ‘কলেক্টিভ অ্যাকশন’-এর গুরুত্ব নতুন করে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে ভারত মহাসাগর অঞ্চলের শাসন কাঠামো পুনর্বিবেচনার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি ভারত মহাসাগরকে কেন্দ্র করে একটি ‘শেয়ারড কোঅপারেটিভ ভিশন’ গড়ে তোলার আহ্বান জানান এবং এই উদ্যোগে নেতৃত্ব দেওয়ার জন্য ইন্ডিয়া ফাউন্ডেশনকে ভূমিকা রাখার অনুরোধ করেন।
খলিলুর রহমান বলেন, ভারত মহাসাগর শুধু একটি জলরাশি নয়, বরং এই অঞ্চলের মানুষের জীবিকা, স্বপ্ন ও ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এটি যেন বিভাজনের নয়, বরং ঐক্য, টেকসই উন্নয়ন ও অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে।
তিনি আরও জানান, বাংলাদেশ উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বর্তমান বিমসটেক চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে জোর দিচ্ছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিশেষ করে নারীদের অংশগ্রহণ আঞ্চলিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে।
বক্তব্যে তিনি বঙ্গোপসাগর অঞ্চলের চ্যালেঞ্জের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চল এখনো তুলনামূলকভাবে কম গবেষিত এবং এখানকার অধিকাংশ মানুষ প্রথাগত মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের ঝুঁকিও বাড়ছে।
পরিশেষে তিনি বলেন, আলোচনাকে বাস্তবমুখী করতে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন, যা অর্থনীতি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের