ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শিক্ষা সহযোগিতায় বাংলাদেশ-মালয়েশিয়ার নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্বরি আবদুল কাদির এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বৃদ্ধি এবং উচ্চশিক্ষা খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়েও দুই পক্ষ গুরুত্বারোপ করে।
উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। এ লক্ষ্যে যৌথ উদ্যোগের পরিসর আরও বিস্তৃত করার ওপর তিনি জোর দেন।
তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি সুসংগঠিত কাঠামো গড়ে তোলা জরুরি।
বৈঠকে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্ব বৃদ্ধি, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু এবং দূরশিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করে।
মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশটিতে ১১ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা দুই দেশের শিক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখছে। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের