ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রিতে!
ডুয়া নিউজ: দেশের তিন জেলা—পঞ্চগড়, রাজশাহী এবং চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে দুপুরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে আবহাওয়া অফিস তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত সেই পূর্বাভাসে জানানো হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে মোট ১২টি শৈত্যপ্রবাহ এবং শিলাবৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে।
তাদের পূর্বাভাস অনুযায়ী, এই তিন মাসে অন্তত তিনটি এবং সর্বোচ্চ আটটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের ঘটনা ঘটতে পারে। তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে তিন থেকে চারটি তীব্র শৈত্যপ্রবাহ বইতে পারে।
সাধারণভাবে, তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়; ৬ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি শৈত্যপ্রবাহ; ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ