ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাব্যবস্থায় নতুন কাঠামো আনতে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস পরিচালনার পরিকল্পনা করছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস করানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। এভাবে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস পরিচালিত হবে।
তিনি আরও জানান, এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে শুধু মহানগর ও মেট্রোপলিটন এলাকার বেশি শিক্ষার্থী থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হবে, সারা দেশে নয়।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী সোমবার থেকে এই নতুন পদ্ধতি চালু হবে এবং শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। পাশাপাশি ওয়াইফাইসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
তিনি স্পষ্ট করে বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হচ্ছে না। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর চাপ বেশি, সেখানেই শুরুতে এটি কার্যকর হবে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর