ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: চীনের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ জোরদারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল আগামী ১৬ এপ্রিল চীন সফরে যাচ্ছে। সফর শেষে আগামী ২১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি-এর আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।
মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
প্রতিনিধিদলে আরও আছেন বিএনপির সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও নিলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য কামরুজ্জামান, সৈয়দ আল নোমান ও মো. মনোয়ার হোসেন, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি, যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
এই সফরকে ঘিরে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এই সফরের মাধ্যমে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ-ভারত ফাইনাল, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- রাজধানীতে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা
- ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- ইরানের ভেতরে আটকা মার্কিন ক্রু, উদ্ধার অভিযানে তুমুল লড়াই