ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে, বিশেষ করে শিশুদের মধ্যে মৃত্যুহার বাড়ছে দ্রুত। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও উপসর্গসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৫৯৯ জন শিশু।
বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর-এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৮ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১১ হাজার ১৩৩ জন সন্দেহজনক এবং ১ হাজার ৫৯৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে ৭ হাজার ৫৭৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৫ হাজার ২৪১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২১ জন নিশ্চিত এবং ১৩৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। সাম্প্রতিক এই পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং শিশুদের সুরক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা সামনে এনে দিচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী