ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় হয়েছে: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাত এবং যুদ্ধবিরতির প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলেছে, সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ ঘটেছে বলে মনে করে তারা।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা গতকাল এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একতরফাভাবে বিনা উসকানিতে আগ্রাসী হামলা চালিয়েছে এবং এর ফলস্বরূপ তাদের পরাজয় হয়েছে।
গত ২৮ তারিখ তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হয়। টানা ৪০ দিন ধরে চলা এই সংঘাত শেষে গত ৭ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। একইসঙ্গে ইসরায়েলও ঘোষণা দেয় যে ইরানে আর কোনো হামলা পরিচালনা করবে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান জানার পর রুশ সংবাদমাধ্যম স্পুটনিক রেডিও মারিয়া ঝাখারোভার প্রতিক্রিয়া জানতে চায়। তিনি বলেন, “ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। শুরু থেকেই রাশিয়া এ সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছিল। আমরা প্রথম বিবৃতিতেই বলেছিলাম, অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করা জরুরি, কারণ সামরিক পদ্ধতিতে এই সংকটের সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ।”
তিনি আরও বলেন, “একটি বাস্তবসম্মত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থানকে গুরুত্ব দিয়ে আলোচনার ভিত্তি তৈরি করা হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত