ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ে সবার মতামতে সিদ্ধান্ত নেবে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয় নিয়ে অংশীজনদের মতামত গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুল-কলেজে অনলাইন ক্লাস বিষয়ে অংশীজনদের মতামত গ্রহণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সেমিনারে জ্বালানি সাশ্রয়ের বিভিন্ন কার্যকর দিক উঠে এসেছে। অংশীজনদের পরামর্শ অনুযায়ী শিক্ষা কার্যক্রমে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী পদ্ধতি গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, ক্লাসের সময়সূচি কিছুটা পরিবর্তন করে ক্লাস আওয়ার কমানো যেতে পারে, যাতে বিদ্যুৎ খরচ কমে। জানালা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহারের মাধ্যমে লাইটের ব্যবহার হ্রাস করা সম্ভব। পাশাপাশি যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এয়ার কন্ডিশনার ব্যবহৃত হয়, সেখানে এর ব্যবহার সীমিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ববি হাজ্জাজ বলেন, জ্বালানি সাশ্রয়ে আরও নতুন নতুন ধারণা ও বাস্তবসম্মত সমাধান গ্রহণের সুযোগ রয়েছে। এ বিষয়ে অংশীজনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের দেওয়া পরামর্শ ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর