ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
প্রথম বিদেশ সফরে কোন দেশে যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশকে বেছে নেবেন—এ নিয়ে কূটনৈতিক মহল ও রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিশেষ করে ঈদুল আজহার পর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে কৌতূহল ক্রমেই বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়েই তার সফর শুরু হতে পারে। সে ক্ষেত্রে প্রতিবেশী ভারত-এর সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। যদিও ইতোমধ্যে পাকিস্তান, চীন-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, ১৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে সম্ভাব্য সফর নিয়ে কাজ শুরু করেছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরসূচির প্রাথমিক পরিকল্পনায় ভুটান-কে প্রথম গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে সার্কভুক্ত দেশগুলো সফরের পরিকল্পনাও রয়েছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভুটানের পরই সংক্ষিপ্ত সফরে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী।
তাদের মতে, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন, যা এই সফরের সম্ভাবনা আরও জোরালো করেছে। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে তারেক রহমান-এর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর।
সম্প্রতি বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ফলে তার প্রথম বিদেশ সফর ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ তৈরি হয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা