ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন খলিলুর রহমান। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। আলোচনার সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া সহজ করা, জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা এবং বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার করা।
এছাড়া অভিন্ন নদীর পানিবণ্টন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
সূত্রগুলো বলছে, পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং উভয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার দিকেই সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরদিন ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। একই দিনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন খলিলুর রহমান।
দিল্লি সফর শেষে তিনি মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাবেন।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি সফর শেষ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এয়ার মরিশাসের একই বিমানে করে মরিশাসে যাবেন। ৯ এপ্রিল সকাল ৮টায় দিল্লি থেকে ওই বাণিজ্যিক ফ্লাইটটি পোর্ট লুইসের উদ্দেশে ছেড়ে যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর