ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আরপিও সংশোধনী বিল ২০২৬ পাস
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটি পাসের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিধানগুলোতে গুরুত্বপূর্ণ সংশোধন আনা হলো।
সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। তিনি জানান, আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের পাশাপাশি পোস্টাল ব্যালট ব্যবস্থার বিষয়টি স্পষ্ট করা এবং নির্বাচন নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত পূর্ববর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশকে আইনে রূপ দিতে বিলটি সংসদে আনা হয়।
স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বিলের একটি শব্দ নিয়ে প্রশ্ন তোলেন, যা নিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও আইনমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার ১৯৭২’ সংশোধন করে আগেই দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেগুলো উপস্থাপন করা হয়।
তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ বিল আকারে পাস করা বাধ্যতামূলক। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বিলটি পাস করা হয়েছে। এতে করে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম আরও সহজ ও দক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
বিলটি কণ্ঠভোটে পাসের সময় স্পিকার ঘোষণা করেন যে সংসদের সর্বসম্মত সমর্থনেই এটি গৃহীত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর