ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্কুল-কলেজে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যেদিন
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক জ্বালানি সংকট ও পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের মতামত নিতে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি অনুযায়ী আগামী বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর দেড়টা থেকে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা কার্যক্রম সচল রাখা ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় বিবেচনায় শ্রেণিকক্ষে পাঠদান সংক্রান্ত পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হবে। সভাটি আগামী ৮ এপ্রিল দুপুর দেড়টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
এতে আরও জানানো হয়েছে, সেমিনারে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবরাও এতে অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর