ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অনলাইন ক্লাস নিয়ে যা জানালেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হাম রোগের বিস্তার ও জ্বালানি সংকটের মধ্যেও প্রাথমিক শিক্ষায় অনলাইন ক্লাস চালুর কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, সরকার সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রাথমিক স্তরের শিশুদের জন্য অনলাইন ক্লাস খুব বেশি কার্যকর নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তাই সরাসরি উপস্থিত থেকে পাঠদানকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী জুন-জুলাই মাসে শিক্ষা খাতে নতুন কিছু যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত