ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই)-এর যৌথ উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুক্রবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিজা ফেরদৌসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়থ এন্ড ভলান্টিয়ার শাখার পরিচালক ইমাম জাফর সিকদার ও উপ-পরিচালক মুনতাসীর মাহমুদ।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ মানবিকমূল্যবোধ ধারণ করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানবসেবায় নিয়োজিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবসেবায় শিক্ষার্থীদের অনন্য নজির স্থাপন করতে হবে।
দুর্যোগ মোকাবিলায় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানবকল্যাণ ও মানবসেবার মাধ্যমেই সমাজের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ ও সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত দিয়ে অনেক মুমূর্ষু রোগীকে বাঁচতে সহায়তা করছে। রেড ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একইভাবে মানবতার কল্যাণে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালায় দু’টি সেশনে প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা, শ্বাস প্রশ্বাসে বাধা, ফুসফুস ও হৃৎপিন্ডের পুনঃসঞ্চালন প্রক্রিয়া, শক ও তার প্রতিকার, রক্তপাত ও তার ব্যবস্থাপনা, ক্ষত ও ক্ষতের ব্যবস্থাপনা, বিষক্রিয়া ও কামড়, ফিট, মূর্ছা যাওয়া ও জ্ঞান হারানো, হাড় ভাঙ্গা ও অনড়করণ, পোড়া ও তার ব্যবস্থাপনা, আহত ও অসুস্থ ব্যক্তি পরিবহণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের