ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা জানালেন ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অঙ্গনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাম বিষয়ক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। টিকাদান বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে। পাশাপাশি হাম ও জ্বালানি সংকটকে সামনে রেখে স্কুল বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাস চালুর দিকে যাবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী জুন-জুলাইয়ে শিক্ষা খাতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ অন্যান্য স্বাস্থ্যগত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অবকাঠামোগত চাহিদা নিয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী মন্তব্য করেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অফিসে উপস্থিতির সময়সীমা তাদের কর্মদক্ষতার একমাত্র মানদণ্ড নয়। জনগণের সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য এবং সে লক্ষ্যে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর