ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উৎপাদন বাড়ালেই দাম কমবে ইলিশের: প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। তখন সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ আগামীকাল (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এবং ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। দেশের ২০টি জেলায় এই কার্যক্রম উদযাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে।
মন্ত্রী আরও বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুত থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে।
ভারতে ইলিশ রপ্তানির প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার সাধারণত ইলিশ রপ্তানি করে না; ভারতে যা পাঠানো হয়, তা শুধুমাত্র সৌজন্য প্রদর্শনের জন্য। পহেলা বৈশাখে ইলিশ পাঠানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অপরদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণ কার্যক্রমে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে। আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল