ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়াল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজারে অবস্থান বদলের বড় খবর এসেছে। দীর্ঘদিন শীর্ষে থাকা চীনকে পেছনে ফেলে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে, যদিও প্রথম স্থান দখল করেছে ভিয়েতনাম।
শনিবার এই তথ্য প্রকাশ করেছে Office of Textiles and Apparel (OTEXA)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম, দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে নেমে গেছে চীন।
অটেক্সার পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে আগের বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে।
অন্যদিকে, ভিয়েতনাম একই সময়ে ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান ধরে রেখেছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেশি।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। বছরের প্রথম দুই মাসে দেশটির রপ্তানি কমেছে ৫৭ দশমিক ৬৫ শতাংশ। এ সময়ে তারা যুক্তরাষ্ট্রে মাত্র ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে পেরেছে।
সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিও কমেছে। আলোচ্য সময়ে দেশটি মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম। এর ফলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার নতুন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ তার অবস্থান আরও শক্ত করার সুযোগ পাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত