ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও সংশ্লিষ্ট সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের অংশ হিসেবে সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে।
রোববার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তাই আপাতত আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম বলে জানিয়েছে সূত্রটি।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা প্রদান করবে। তিনি বলেন, কিছু বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত পৃথক নির্দেশনা দেওয়া শুরু করবে এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের বিরতির পর গত ২৯ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক