ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১১:০২:১১

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে।

এই ইউনিটের ৫৯০টি আসনের জন্য ২৪,৯৫৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ প্রতি আসনের জন্য ৪৩ জন ভর্তিচ্ছু লড়ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন।

পরীক্ষার্থীরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন এবং সকাল ৯ টার দিকে হলের মধ্যে প্রবেশ করেন। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, এবং দ্বিতীয় শিফট বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এ ছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত