ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা শ্রমমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের সহায়তায় আর্থিক অনুদান ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
কারখানা পরিদর্শনের পর তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজ নেন। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও দায়ীদের শনাক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসককেও পৃথকভাবে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর