ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়া নেতাদের মধ্য থেকে ত্যাগী ও অভিজ্ঞদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে পদায়ন হলেও সংশ্লিষ্টদের জবাবদিহিতার মধ্যে রাখা হবে। পাশাপাশি ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, জেলা নির্বাচন-সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে এসব নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
এ সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এজাজ-এর বিরুদ্ধে চলমান তদন্তের বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে রাজনৈতিক দলের নেতারা নির্বাচনে অংশ নিলেও নিজেদের স্বার্থেই তারা নিরপেক্ষ ভূমিকা বজায় রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর