ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৫ এপ্রিল শুরু হচ্ছে বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে শুরু হচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’। রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এই মহড়ার মাধ্যমে বাহিনীর সামগ্রিক সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, মহড়াটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটে একযোগে পরিচালিত হবে।
এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা যাচাই করা এবং আধুনিক যুদ্ধকৌশলের উন্নয়ন সাধন করা।
আইএসপিআর জানায়, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। একই সঙ্গে বৈমানিকরা বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন জটিল এয়ার ওয়ারফেয়ার কৌশল অনুশীলন করবেন।
মহড়ায় বিমানবাহিনীর যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট ও সারফেস টু এয়ার মিসাইল ইউনিট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ আনম্যানড এরিয়াল সিস্টেম বা ড্রোনের ব্যবহারও এতে অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মহড়া বিমানবাহিনীর দক্ষতা ও সমন্বিত সক্ষমতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত