ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
অনলাইনে ক্লাস হলে শিশুদের মানসিক ক্ষতি হবে: জামায়াতে আমির
নিজস্ব প্রতিবেদক: অনলাইন নির্ভর শিক্ষাব্যবস্থা শিশুদের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তার মতে, অতিরিক্ত ডিভাইস ব্যবহারের কারণে শিশুদের মেধা বিকাশ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাফিস কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘শিশুরা ইতোমধ্যেই ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে। এমন অবস্থায় স্কুল থেকে দূরে রেখে যদি তাদের অনলাইনে ক্লাস করতে বলা হয়, তাহলে তাদের মানসিক ও বৌদ্ধিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। স্কুলে গেলে তারা সহপাঠীদের সঙ্গে মেলামেশার সুযোগ পায় এবং শিক্ষকের তত্ত্বাবধানে থাকে। কিন্তু ঘরে বসে ক্লাস করার ক্ষেত্রে সেই তত্ত্বাবধান থাকে না। শিশু যদি ডিভাইস রেখে অন্য কাজে চলে যায়, তখন তাকে দেখার কেউ থাকে না। ফলে তারা পড়াশোনা থেকে বিচ্যুত হতে পারে, যা মেধার বিকাশে বাধা সৃষ্টি করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা সংসদে বিষয়টি উত্থাপন করেছি। এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক সমস্যা। এ সমস্যার সমাধানে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সরকার বলছে কোনো সমস্যা নেই। সংসদে এমন বক্তব্য দেওয়া হয়, যেন দেশ উদ্বৃত্ত তেলে ভাসছে। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।’
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বাস্তবে মোটরসাইকেল ও যানবাহন চালকদের পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে রোদে ও বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক চালক বলছেন, আগে তারা এক ট্যাংক তেলে ৭-৮ ঘণ্টা চালাতে পারতেন, এখন সেই সময় কমে তিন ঘণ্টায় নেমে এসেছে। জীবনের নানা ক্ষেত্রে এই সংকটের প্রভাব পড়ছে, অথচ সরকার বলছে তেলের কোনো অভাব নেই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘কিছু মানুষ তেল মজুত করে রেখেছে। ড্রাম ভর্তি করে বাড়ি, বাঁশঝাড় বা গোয়ালঘরে তেল রাখা হচ্ছে। অনেক পাম্পে “তেল নেই” লেখা থাকলেও ভেতরে গিয়ে বেশি দামে তেল পাওয়া যাচ্ছে। ১২০ টাকার তেল ৩০০ টাকায় বিক্রি হচ্ছে এটি অত্যন্ত উদ্বেগজনক। জ্বালানি শুধু বাতি বা ফ্যান চালায় না, এটি পুরো অর্থনীতি ও পরিবহন ব্যবস্থাকে সচল রাখে। তাই এ খাতে স্বচ্ছতা জরুরি।’
সমাবেশে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে বাস্তব পরিস্থিতি তুলে ধরা উচিত। লুকোচুরি না করে সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা সংকট তৈরি করতে চাই না, বরং সমাধানের অংশীদার হতে চাই।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে