ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, বৈঠক ও সংসদীয় কার্যক্রমে ব্যস্ত থেকে বৃহস্পতিবার প্রায় ১৬ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা কর্মসূচিতে অংশ নেন তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দিনভর সেখানে তিনি বিভিন্ন ফাইল নিষ্পত্তি, বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত সময় কাটান।
বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ের কাজ শেষ করে তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও কার্যক্রমে অংশ নেন তিনি। রাত ৮টা পর্যন্ত সেখানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
এরপর রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। দেশের সামগ্রিক উন্নয়ন, চলমান পরিস্থিতি এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে সেখানে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষ হয় রাত ১১টা ৩০ মিনিটের দিকে।
বৈঠক শেষে আবার সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে কিছু সময় কাজ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় টানা ১৬ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাধারণত প্রতিদিনই ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন তিনি, তবে ওই দিন কর্মঘণ্টা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, এই দীর্ঘ কর্মঘণ্টা দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রতিফলন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর