ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জানা গেল ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সময়
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এ ফলাফল প্রকাশ হতে পারে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি জানান, খাতা দেখার কাজ শেষ পর্যায়ে। আশা করছি দ্রুত ফল প্রকাশ করতে পারব। তবে সেটা ২৫ ফেব্রুয়ারির পর বলেও জানান তিনি।
জানা গেছে, আগের একাধিক শিক্ষাবর্ষে কয়েকটি ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। তবে এবার ইউনিটগুলোর পরীক্ষায় দীর্ঘবিরতি থাকায় এককভাবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন ২ হাজার ৯৩৪টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের