ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। মার্চ ২০২৬ মাসের এমপিওভুক্ত বেতন-ভাতার সরকারি অংশের অর্থ ছাড় করা হয়েছে, ফলে নির্ধারিত সময়ের পর থেকে তারা সেই অর্থ উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে ইতোমধ্যে এমপিওর চেক হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ২ এপ্রিল পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১২০, তারিখ ২ এপ্রিল ২০২৬। এতে বলা হয়েছে, আগামী ৫ এপ্রিলের পর থেকে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে বেতন-ভাতার অর্থ তুলতে পারবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?