ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
হঠাৎ স্বর্ণের বাজারে বড় পতন
দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে হঠাৎ সোনার দাম ব্যাপকভাবে পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নিয়ে তীব্র মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে আসায় সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে আকর্ষণ হারিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সময় স্পট গোল্ডের দাম ২.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬২২.৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণ ফিউচার ৩.৪ শতাংশ হ্রাস পেয়ে ৪,৬৪৯ ডলারে দাঁড়ায়।
দিনের শুরুতে সোনার দাম ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু ট্রাম্পের ভাষণের পর তা ৪ শতাংশেরও বেশি কমে যায়। তবে সপ্তাহের হিসেবে সোনার দাম এখনও প্রায় তিন শতাংশ বেড়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রেও দাম কমেছে। এদিন স্পট সিলভার ৪.৯ শতাংশ কমে ৭১.৪৪ ডলারে, প্লাটিনাম ২.৩ শতাংশ কমে ১,৯১৮.৩৮ ডলারে, এবং প্যালাডিয়াম ০.৬ শতাংশ কমে ১,৪৬৩.৭৫ ডলারে নেমেছে।
ট্রাম্পের ভাষণে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা আসায় তেলের দাম প্রায় সাত শতাংশ বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সোনার দামের একটি নেতিবাচক সম্পর্ক দেখা যাচ্ছে।
নাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেছিলেন, তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিনিয়োগকারীরা ভাবছেন ফেডারেল রিজার্ভ এখনই সুদের হার কমাবে না। এই আশঙ্কাই সোনার দাম কমিয়েছে।
জেফরিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক নিকোস জাবোরাস মন্তব্য করেছেন, মার্কিন ডলার এখন বিনিয়োগকারীদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে জনপ্রিয়। ফলে সোনার দিকে মূলধন প্রবাহ সীমিত হয়েছে। তবে দীর্ঘমেয়াদি চাহিদার কারণে সোনা পুনরায় বৃদ্ধি পেতে পারে এবং ভবিষ্যতে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়