ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২৩ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচিত হাজার হাজার মামলা ধাপে ধাপে প্রত্যাহার করছে সরকার। এ পর্যন্ত এমন ২৩ হাজার ৮৬৫টি মামলা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলভিত্তিক এ ধরনের মামলার সরকারি কোনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। ফলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মোট মামলার সুনির্দিষ্ট সরকারি তথ্য সরকারের কাছে নেই।
আইনমন্ত্রী জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত একই সংখ্যক—১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে, যা মিথ্যা ও হয়রানিমূলক হিসেবে দাবি করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়, যার কাজ রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের সুপারিশ করা।
এই কমিটি আবেদনপত্র, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত যাচাই করে দেখে মামলা জনস্বার্থবিরোধী বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না। সেসব ক্ষেত্রে মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।
এছাড়া জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাইয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
সরকার জানিয়েছে, যেসব মামলা এখনো প্রত্যাহার করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে যাচাই করে বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক