ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুই লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আর যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।”
দেশের প্রান্তিক অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতির শঙ্কা থাকবে না। তিনি ঘোষণা করেন, আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এবং পরবর্তী ৪ বছরে মোট ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানিয়ে তারেক রহমান বলেন, চলতি বর্ষা মৌসুমে সারা দেশে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।
উল্লেখ্য, আজকের সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বটি ছিল এক বিশেষ আকর্ষণ। এর আগে এক সংসদ সদস্য প্রতি বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট একটি সময় বরাদ্দ রাখার প্রস্তাব দেন, যাতে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। তবে আজকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছিল, যেখানে তিনি সরাসরি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত