ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
আওয়ামী আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার বা প্রায় ১.৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। গত ১৫ বছরে মোট পাচারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার।
পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ সম্পর্কে তারেক রহমান বলেন, অর্থ পাচারের গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১০টি দেশকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএটি) স্বাক্ষরের বিষয়ে সম্মতি পাওয়া গেছে। বাকি সাতটি দেশের সঙ্গেও চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী পাচারকারীদের বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপের পরিসংখ্যান তুলে ধরে জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স ১১টি গুরুত্বপূর্ণ মামলায় অর্থ উদ্ধারের কাজ করছে। এছাড়া দুদক, সিআইডি এবং এনবিআরের সমন্বয়ে গঠিত ১১টি যৌথ অনুসন্ধান দল (জেআইটি) কাজ চালিয়ে যাচ্ছে।
সংসদ নেতা আরও জানান, আদালতের নির্দেশে ইতোমধ্যে দেশে ৫৭ হাজার ১৬৮ কোটি টাকা এবং বিদেশে ১৩ হাজার ২৭৮ কোটি টাকাসহ মোট প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি ২২ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত পাচার সংক্রান্ত ১৪১টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৫টির চার্জশিট দেওয়া হয়েছে এবং ৬টি মামলার রায় ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ফ্যাসিস্ট আমলে সংঘটিত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান লক্ষ্য।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: জেনে নিন কবে, কোথায় খেলা
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়া: কবে, কখন জানুন সময়সূচী
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ আজকের খেলা
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিউএস বিষয়ভিত্তিক র্যাংকিং: বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু