ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টাকা ছাপাতে চাই না, বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান লক্ষ্য: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এখন ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে ধাবিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই নতুন অর্থনৈতিক লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, “আমরা নতুন করে আর টাকা ছাপাতে চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং এর মাধ্যমেই নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।”
দেশের কর-জিডিপি অনুপাত এবং জিডিপির আকার নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন যে, এই বিষয়গুলো সরাসরি অর্থনীতির গতির সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, “অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, তবে দিন শেষে ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানো কঠিন হয়ে পড়বে। তাই আমরা ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”
বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ওপর জোর দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী বাজেট এমনভাবে প্রণয়ন করা হবে যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনীতির ওপর ভরসা রাখতে পারেন। তিনি দীর্ঘমেয়াদী নীতিমালার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “আমাদের একটি বড় সমস্যা হলো নীতিগুলো আমরা দীর্ঘসময় ধরে রাখতে পারি না। ঘনঘন নীতি পরিবর্তন হলে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যায়, যা বিনিয়োগের অন্তরায়।”
সরকারের এই নতুন দৃষ্টিভঙ্গি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত