ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আর্থিকভাবে সক্ষম ও স্বাবলম্বী করে তুলতে এসএমই ঋণ ও প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের আলাদা বা বিচ্ছিন্ন মনে না করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাইকে বৃহত্তর জাতির অংশ হিসেবে ভাবতে হবে। একই সঙ্গে তাদের মধ্যে বিদ্যমান ঐক্য যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে সবার নজর রাখতে হবে। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সংঘাত ও সহিংসতা বেড়ে যাওয়ায় পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের গুরুত্ব এখন আরও বেশি।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সরকার কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এই জনগোষ্ঠী এ দেশেরই ভূমিপুত্র এবং জাতির অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়নের জন্য আলাদা তহবিল গঠনের বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। পাশাপাশি সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে একজন প্রতিনিধি আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অনেকে।
সবশেষে, তিনি জোর দিয়ে বলেন সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত